ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতারণার ফাঁদে পড়ে নিলেন ফাঁস, চিরকুট যা লিখে গেলেন যুবক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ৩১ জুলাই ২০২৩
প্রতারণার ফাঁদে পড়ে নিলেন ফাঁস, চিরকুট যা লিখে গেলেন যুবক
ফাইল ফটো

রাজশাহীর বাগমারায় প্রতারণার শিকার হয়ে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন আলমগীর হোসেন নামে এক যুবক। রোববার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি।

সোমবার সকালে ঐ যুবকের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার ভটখালী চন্দ্রপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পুলিশ লাশের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। যেখানে লেখাছিল ‘আমার এই মৃত্যুর জন্য বিকাশ প্রতারক চক্র দায়ী’।

Advertisement

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার আলমগীরের বিকাশ অ্যাকাউন্টে ৮২ হাজার টাকা পাঠিয়েছিলেন ঐ গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সালাম। এছাড়া ব্যবসায়িক সূত্রে তার বিকাশ অ্যাকাউন্টে আরো অর্থ ছিল। পরে তিনি নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন সেখানে আর কোনো টাকা নেই।

এ ঘটনায় আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। অন্যের অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে ক্ষোভ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।

এ বিষয়ে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার লাশের ময়নাদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়। দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের বিকাশ নম্বরসহ মোবাইল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!