[ দেশজুড়ে ]
বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
কক্সবাজারের পেকুয়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ ওরফে ভুট্টো নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুনাইদ একই এলাকার মো. বাদশাহর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জমির উদ্দিন জানান, জুনাইদ লবণ পরিবহন শ্রমিক ছিলেন। দুপুরে কাজ শেষে নৌকায় বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে নৌকার ওপরেই তার মৃত্যু হয়।
.png)
উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, ঐ শ্রমিকের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!