[ দেশজুড়ে ]
করলার সঙ্গে গাঁজা চাষ করতেন দুই ভাই
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাঁজা গাছসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কুমারি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা দুর্লভপুর গ্রামের মোজাম্মেল হকের দুই ছেলে পলাশ মিয়া ও খোকন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করলার সঙ্গে গাঁজা চাষ করছেন দুই ভাই। এমন খবরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ওই দুই ভাইকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!