ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ ২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ৫ আগস্ট ২০২৩
আশুগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ ২ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক সাইফুল সরদার (৩৭) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মরহুম আবদুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়।

Advertisement

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান পরিচিলনা করে মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে তাদের মাইক্রোবাস ও প্রাইভেটকার তল্লাশি করে ১৬২ বোতল বিদেশি মদ এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!