ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৫ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, একইদিন সকালে উপজেলার বীরগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মামুন নরসিংদীর রায়পুরা উপজোলার রায়পুরা এলাকার বরকত উল্লাহর ছেলে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!