[ দেশজুড়ে ]
শ্যালো মেশিনে গামছা পেঁচিয়ে কৃষকের মৃত্যু
ফাইল ফটো
সিরাজগঞ্জের চৌহালীতে শ্যালো মেশিনে গলার গামছা পেঁচিয়ে মোনতাজ হোসেন নামে এক কৃষক মারা গেছেন। তিনি ঘোড়জান ইউনিয়নের দক্ষিণ বড়ংঙ্গাইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, রোববার ভোরে যমুনা নদীতে মাছ ধরতে একটি ইঞ্জিনচালিত একটি শ্যালো নৌকা নিয়ে বের হন মোনতাজ হোসেন। সকাল ৯টার দিকে মুরাদপুর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকার ইঞ্জিন চালু করতে গিয়ে গলার সঙ্গে থাকা গামছা মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে নৌকা ভাসতে ভাসতে দূরে গেলে অন্য নৌকার যাত্রীরা লাশ দেখে নিহতের পরিবারকে খবর দেন।
রোববার দুপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোনতাজ উদ্দিনের শ্যালক ডিম ব্যবসায়ী আলতাফ হোসেন মোল্লা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!