জামালপুরে একদিনে ৩২ ডেঙ্গু রোগী ভর্তি
জামালপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জন রোগী হাসপাতালে জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে এ জেলায় ৫৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন নিচ্ছেন।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়।
সূত্রটি জানায়, এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন ৫৩ জন রোগী। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ৩১ জন। এছাড়া মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং বকশিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এ পর্যন্ত সারা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, এ হাসপাতালে ২৪টি আসন রয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্ণার রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড, মাইকিং ও প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে।