ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৪

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ৭ আগস্ট ২০২৩
হাতীবান্ধায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৪
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার বিকেলে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের জন্য বেশ কিছুদিন পূর্বে দাতা সদস্য নির্বাচিত করা হয়। ওই সময় বলা হয় ৪ জন দাতা সদস্য। সোমবার ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে হাবিবুর রহমান হানিফ বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন দাতা সদস্য ৮ জন। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক আশরাফুল আলম ও সাবেক সভাপতি দুলাল মিয়াসহ তাদের লোকজন প্রতিষ্ঠাতার ছেলে হাবিবুর রহমান হানিফের ওপর হামলা চালান; এমন অভিযোগ হাবিবুর রহমান হানিফের। পরে শুরু হয় সংর্ঘষ। ওই সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। আহতদের কেউ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেউ স্থানীয়ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ে কিছু জনবল নিয়োগ রয়েছে। সেই নিয়োগে নিজেদের লোকজনদের নিয়োগ দিতে প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক আশরাফুল আলম তাদের পছন্দের ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করতে নানা কুটকৌশল গ্রহণ করছেন।  

Advertisement

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সাবেক সভাপতি দুলাল হোসেন। প্রধান শিক্ষকের দাবি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রিতে তাকে বাধা দেওয়া হয়েছে। 

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!