ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাট ধোঁয়ায় ব্যস্ত কৃষক, হঠাৎ বজ্রপাতে গেল প্রাণ

রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৬, ৮ আগস্ট ২০২৩
পাট ধোঁয়ায় ব্যস্ত কৃষক, হঠাৎ বজ্রপাতে গেল প্রাণ
ফাইল ফটো

রাজবাড়ির বালিয়াকান্দিতে বজ্রপাতে আবু তালেব দেওয়ান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবু তালেব দেওয়ান উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে তালেব দেওয়ান বাড়ির পাশে পাট ধোঁয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এসময় তিনি বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!