[ দেশজুড়ে ]
ভেসে যাওয়া দাদা-নাতির মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার পানিতে ভেসে নিখোঁজের একদিন পর দাদা-নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে পৃথক দুইটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- বাঁশখালী উপজেলার আবু সৈয়দ ও আনিস। চন্দনাইশ উপজেলায় ভাড়া বাসায় থাকতেন তারা।
জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি বাঁশখালী যাওয়ার সময় পানির প্রবল স্রোতে ভেসে যান দুইজন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরে বুধবার বিকেলে চকরিয়ার পাটালিপুল এলাকা থেকে দাদা এবং দোহাজারী থেকে নাতির মরদেহ উদ্ধার করা হয়।
.png)
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!