[ দেশজুড়ে ]
খুমেক হাসপাতালে ভর্তি ১০২ ডেঙ্গুরোগী
ফাইল ফটো
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১০২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন ডেঙ্গুরোগী।
শনিবার সকালে এ তথ্য জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৫৭ জন রোগীডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২০জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র নিয়েছেন চারজন। বর্তমানে হাসপাতালে ১০২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!