ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চঘাটে গাঁজাসহ যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ১২ আগস্ট ২০২৩
লঞ্চঘাটে গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর লঞ্চঘাট থেকে গাঁজাসহ আমির হোসেন নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। তিনি নরসিংদী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযান চলাকালীন ঢাকাগামী রফরফ-৭ লঞ্চের দ্বিতীয় তালায় ব্যাগ কাঁধে আমির হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে সাত কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমির জানান, তিনি গাঁজা কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশে চাঁদপুর হয়ে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক (গাঁজা) চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!