ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানসিক অত্যাচার থেকে বাঁচতে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১২ আগস্ট ২০২৩
মানসিক অত্যাচার থেকে বাঁচতে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে
ফাইল ফটো

রাজশাহীর তানোরে মানসিক অত্যাচার থেকে বাঁচতে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে সাবেক শাশুড়িকে বিয়ে করেন সাজিদুল ইসলাম নামের ঐ যুবক। বর্তমানে তারা রাজশাহী শহরে অবস্থান করছেন।

সাজিদুল ইসলাম একটি কলেজের শেষ বর্ষের ছাত্র। সাজিদুলের বাড়ি তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বারো ঘরিয়া মুন্নাপাড়া গ্রামে।

Advertisement

ঘটনার সত্যতা স্বীকার করে সাজিদুল ইসলাম বলেন, ‘আমি বাধ্য হয়ে জেদ করে বিয়ে করেছি। এছাড়া আর কোনো উপায় ছিল না।’

তিনি আরো বলেন, ‘আমি প্রেম করে পরিবারের সম্মতিতে আয়োজন করে প্রথম বিয়ে করেছি। ঐ মেয়ের বয়স তখন ১৮ বছর। সে মহিলা কলেজে পড়তো। আমিও কলেজে পড়াশোনা করতাম। কিন্তু বিয়ের পরই শ্বশুর ও আমার বউ সন্দেহ শুরু করে যে, শাশুড়ির সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে। কিন্তু আমি সেসময় মায়ের চোখেই তাকে দেখতাম।’

সাজিদুল জানান, বউ ও শ্বশুরের মানসিক অত্যাচারে গত ১০ মাস আগে প্রথম স্ত্রীকে তালাক দেন। তালাক দেওয়াকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসী শ্বশুর বাড়িতে চলে আসেন। শাশুড়িকে মানসিক নির্যাতন শুরু করেন। গত ৪ মাস আগে শাশুড়িও তার স্বামীকে তালাক দেন। সেসময় কারো সঙ্গেই যোগাযোগ ছিল না তার (সাজেদুলের)। কিন্তু এতো কিছুর পরেও তার সাবেক শ্বশুর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় কুৎসা রটনা করে বেড়াতে থাকেন। এলাকায় গিয়ে মুখ দেখানোর সুযোগ ছিল না। এই কারণে বাধ্য হয়ে দু’দিন আগে যোগাযোগ করে সাবেক শাশুড়িকে শহরে এনে ধর্মীয় ও আইন মেনে বিয়ে করেছেন।

এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। আইনের বাইরে গিয়ে কাজ করলে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!