ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৭৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১২ আগস্ট ২০২৩
রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৭৩
ফাইল ছবি

রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

গত শুক্রবার ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে এবং জেলা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

নগর পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৬ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭৭ দশমিক ৮০ গ্রাম হেরোইন, ৩৫ ইয়াবা ও ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অন্যদিকে, জেলা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ৫ জন, তানোর থানা ৮ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট থানা ২ জন ও বাঘা থানা ৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!