ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের ওপর থেকে ইন্টারনেট-ডিসের তার অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৯, ১২ আগস্ট ২০২৩
রেললাইনের ওপর থেকে ইন্টারনেট-ডিসের তার অপসারণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ সব ইন্টারনেট ও ডিসের তার অপসারণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের কলেজপাড়া রেলগেইট এলাকায় এসব ইন্টারনেট ও ডিসের তার অপসারণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।

তিনি বলেন, কলেজপাড়া লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর অনেক ঝুঁকিপুর্ণ অনেক তার রয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও মানুষ ট্রেনের উপর উঠেন। তারগুলো নিচে থাকায় ট্রেনের উপরে থাকা যাত্রীদের জন্য জায়গাটি ঝুঁকিপূর্ণ। শুক্রবার রাতে এই স্থানে চলন্ত ট্রেনে তারে পেঁচিয়ে এক যাত্রীর মৃত্যু ও আরেক যাত্রী আহত হয়। তাই লেবেল ক্রসিং এলাকায় থাকা অপ্রয়োজনীয় তার কেটে অপসারণ করা হয়েছে। এতে মৃত্যুর ঝুঁকি কমবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে ঢাকা থেকে আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে কলেজপাড়া রেলগেইট পৌঁছালে তারে পেঁচিয়ে ট্রেনের ছাদ থেকে দুই যাত্রী নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঈন উদ্দিন মারা যান। এছাড়া আহত জগত মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!