[ দেশজুড়ে ]
ট্রেনের ছাদে সেলফি তুলতে উঠে লাফালাফি, প্রাণ গেল ২ তরুণের
ফাইল ছবি
রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ রেলস্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে থাকেন দুই তরুণ। ট্রেনটি ঘুনটিঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে ছিটকে পড়েন তারা। একপর্যায়ে ট্রেনের নিচে পড়ে একজনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনের মরদেহ এখনো পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!