ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরার ফাঁদে আটকা পড়ল বিষধর রাসেল ভাইপার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬, ১৩ আগস্ট ২০২৩
মাছ ধরার ফাঁদে আটকা পড়ল বিষধর রাসেল ভাইপার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে মাছ ধরার ফাঁদে (দোয়ার) আটকা পড়েছে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ।

শনিবার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে এক জেলের মাছ ধরার জালে ধরা পড়ে বিষধর সাপটি।

এলাকাবাসী বিবিসিএফ কুষ্টিয়া টিম ও বন বিভাগে খবর দিলে মাছ ধরার ফাঁদ থেকে বিবিসিএফ কুষ্টিয়া টিম সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে সাপটি তুলে দেন।

Advertisement

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ জানান, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পারি কুমারখালী উপজেলার বানিয়া পাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। এমন তথ্যের ভিত্তিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলনের সহযোগিতায় আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি।

তিনি আরো জানান, এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে কথা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে সাপটিকে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!