[ দেশজুড়ে ]
জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত
রেললাইন- ফাইল ফটো
জামালপুর সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নার্গিস আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস একই ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকার জুলহাসের স্ত্রী।
জানা যায়, সকাল সোয়া ১১টার দিকে তারাকান্দি থেকে যাত্রীবাহী জিএম লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। এ সময় নার্গিস আক্তার তার গৃহপালিত ছাগল আনতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সরোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!