ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিতাস নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১৬ আগস্ট ২০২৩
তিতাস নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা বাসুদেব ইউনিয়নের শ্যামনগর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। মৃত আশিক দাস একই এলাকার নিতাই দাসের ছেলে।

জানা গেছে, দুপুরে তিতাস নদীতে গোসল করতে যান আশিক। পানিতে নামার পর তিনি ডুবে যান। পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!