ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপালে মৎস্যঘেরে চাঁদাবাজি, অস্ত্রসহ গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৯ আগস্ট ২০২৩
রামপালে মৎস্যঘেরে চাঁদাবাজি, অস্ত্রসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপালে মৎস্য ঘের লুট, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদান ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেছেন উপজেলার তালবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী শিউলী বেগম।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের শহীদ শেখের পুত্র আরিফ বিল্লাহ (৩৫) ও মো. হাসমত শেখের পুত্র সৈকত শেখসহ (২৪) কয়েকজন শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিউলী বেগমদের মৎস্যঘেরে গিয়ে চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি, জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই দিন রাতে রামপাল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে ওই রাতেই আসামি আরিফ বিল্লাহ ও সৈকতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে রামদা, ছোরা ও লাঠিসোটা জব্দ করে পুলিশ। শনিবার বেলা ১১টায় ওই দুই আসামিকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের, আসামিদের গ্রেফতার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!