[ দেশজুড়ে ]
বিমানবন্দরে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
ফাইল ফটো
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী শফিক নামের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এপিবিএন পুলিশ। রোববার (২০ আগস্ট) সকালে তাকে আটক করা হয়েছে। তিনি টেকনাফের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে ঢাকা গমনের উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর কনকোর্স হলে প্রবেশকালে সন্দেহ হলে তল্লাশি করা হয় ঐ যাত্রীকে। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে তার ব্যাগে সু-কৌশলে রাখা ৩ হাজার ১৯৫ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!