ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পানিতে চুবিয়ে মারলেন পাষণ্ড স্বামী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২২ আগস্ট ২০২৩
পরকীয়া সন্দেহে স্ত্রীকে পানিতে চুবিয়ে মারলেন পাষণ্ড স্বামী
গ্রেফতারকৃত সালাম

পরকীয়া সন্দেহে সৃষ্ট পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) দুপুরে বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, দুপুরে গাভা গ্রামে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) প্রথমে ঘরের দরজা আটকানোর কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে হত্যা করেন পাষণ্ড স্বামী আব্দুল সালাম হাওলাদার (৪২)।

অভিযুক্ত সালাম উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার লাশ উদ্ধার ও স্বামী আ. সালামকে আটক করে।

Advertisement

নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে।

বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সালামকে গ্রেফতার করে এবং কারিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হত্যা করার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পরকীয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!