বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকার শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নূরজাহান বেগম।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করেন শাহাদাত হোসেন। পরে আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নূরজাহান বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন। সেসময় পুলিশ নূরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। কিন্তু শাহাদাত হোসেন ঘটনার পর হতে কৌশলে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে নূরজাহান বেগম আদালত থেকে জামিনে বের হয়ে স্বামী শাহাদাত হোসেনের সঙ্গে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৬ সালে আদালত শাহাদাত হোসেন এবং নূরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর বুধবার তাদের ঢাকা আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে।