এর আগে, বুধবার যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী মোল্ল্যা যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড়ের বাসিন্দা।
.png)
মৃত শুকুরের বড় ছেলে ইমান আলী জানিয়েছেন, তার ভ্যানচালক বাবা বুধবার দুপুরে ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরী থেকে ফার্নিচারের কাঠ নিয়ে নড়াইল যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এসে পৌঁছালে বেপরোয়া গতির ঢাকাগামী কাঁচামাল ও সবজি ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার কোমরের নিচে শরীর থেকে বাম পা বিছিন্ন হয়ে যায়। অপর পা ভেঙে ঝুলতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
বাঘারপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকে পচনশীল কাঁচামাল থাকায় ট্রাকের মালিককে আটক রেখে ট্রাকটি আনলোডের জন্য ছাড়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।