ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মা, ২ জনেরই মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ১১:৩৬, ২৬ আগস্ট ২০২৩
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মা, ২ জনেরই মৃত্যু
ফাইল ছবি

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ে দুইজনেরই মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মা মাহিরন বেগম (৫৫) ও মেয়ে তাসলিমা বেগম (৩৫)।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ির পেছনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে তাসলিমা। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

হরিনাকুন্ডু থানার ওসি আবু আজিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!