ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়াল মারার ফাঁদে পড়ে চিরনিদ্রায় কৃষক

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ১৪:২১, ২৬ আগস্ট ২০২৩
শিয়াল মারার ফাঁদে পড়ে চিরনিদ্রায় কৃষক
কৃষক আব্দুল হামিদের মৃত্যুতে স্বজনদের আহাজারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবাার সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

মৃত আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।

তবে পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলছেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, এতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।

Advertisement

কালীগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রকাশ কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়েছি। এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!