[ দেশজুড়ে ]
পাঁচ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে যাওয়া শিশু আরাফাত
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি দেড় বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাতকে। উদ্ধারকাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মী ও গাউছিয়া কমিটির সদস্যরা।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন আরাফাত ঐ এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
ইয়াসিন আরাফাতের মা নাসরিন আক্তার বলেন, আমি বসে ভাত খাচ্ছিলাম। ছেলে নালার পাশে গিয়েছিল। বৃষ্টির কারণে নালায় প্রচুর পানি ছিল। পরে গিয়ে দেখি ছেলে নেই।
.png)
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। তল্লাশি অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!