মঙ্গলবার জেলা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সেলিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। এ মামলায় একজন খালাস পান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার হারুন, আসাদ ও তোফায়েল আহম্মদ। খালাসপ্রাপ্ত হলেন, ওয়াহিদুজ্জামান। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী।
.png)
মামলার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়া থানার চরতি এলাকায় ঘরের জানালা দিয়ে নুরুল আলমকে গুলি করে হত্যা করেন দুর্বৃত্তরা। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৩ মে চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।