ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বেশি দামে ডাব বিক্রি, ৩ জনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ৩০ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে বেশি দামে ডাব বিক্রি, ৩ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে ডাব ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে তিন ডাব বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

সাফিয়া সুলতানা বলেন, মূল্য তালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রির অপরাধে তিন ডাব বিক্রেতাকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি কসমেটিকসের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!