ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৩
মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি আ. মানান বীরবল (বামে) ও সাধারণ সম্পাদক শাওন আশরাফ বোরহান

মুকসুদপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলার আহ্বায়ক কমিটি। গোপালগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রেজাউল হক সিকদার রাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত জুলাই মাসের ৩১ তারিখ কমিটির অনুমোদন দিলেও এক মাস পর প্রকাশ করে জেলা কমিটি।

অনুমোদিত কমিটিতে সভাপতি আ. মানান বীরবল, সহ-সভাপতি ভুলু মিয়া, সাধারণ সম্পাদক শাওন আশরাফ বোরহান ও যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ কবিরকে করা হয়েছে।

Advertisement

এছাড়াও কমিটিতে মাহফুজুর রহমান, মাহবুর রুবেল, উজ্জল মুন্সী, হাবিবুর রহমান, মুরাদ হোসেন ভুইয়া, দেলোয়ার মোল্যা, জাকির হোসেন মিয়া, বাচ্চু শেখ, গোলাম মোস্তফা, তরিকুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম সহ-সভাপতি, মামুন মোল্যা, শহিদুল ইসলাম ও তুহিন মুন্সী যুগ্ম সাধারণ সম্পাদক, জুলফিকার আলী মিন্ঠু সাংগঠনিক সম্পাদক, আনোয়ার শেখ, জাহাঙ্গীর শেখ ও বাচ্চু শেখ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. জাহিদ প্রচার প্রকাশনা সম্পাদক ও দিলিপ পাল সহ-প্রচার প্রকাশনা সম্পাদক, খায়ের মোল্যা দফতর সম্পাদক ও তুহিন ফকির সহ-দফতর সম্পাদক, আ. মানান অর্থ সম্পাদক ও শাহ আলম সহ-অর্থ সম্পাদক, কালাম শেখ ধর্ম বিষয়ক সম্পাদক ও রুবেল শেখ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়া প্রাল্লাত রায় আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, আছাদ শেখ সহ-আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, বজলুর রহমান দরানী সড়ক ও জনপদ সম্পাদক, সুজন মন্ডল সহ-সড়ক ও জনপদ সম্পাদক, আবু সোহেল মোল্যা শিক্ষা-সাহিত্য ও গবেষণা সম্পাদক, কবিরুল ইসলাম শরিফ সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক, বুলবুল মাতুব্বর টুটুল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কামরুল শেখ কালা সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সদাই মন্ডল শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক, অসিত রায় সহ-শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক, রাসেল মিয়া ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, আবুবক্কার শমাদ্দার সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কামাল হোসে কোষাদক্ষ, লাবনী আক্তার হাসনা মহিলা বিষয়ক সম্পাদক, রমেচা বেগম সহ-মহিলা বিষয়ক সম্পাদক, জাহাঙ্গির হোসেন মৃধা, বাচ্চু শেখ, মাসুদ ঠাকুর, ওসমান শেখ, জেমস তালুকদার ও শহিদুল ইসলামকে সদস্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মুকসুদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!