[ দেশজুড়ে ]
নড়াইলে গরু চোর মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় গরু চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকারে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। হাবিবুর লোহাগড়া থানার লাহুড়িয়া (সাইমনের চর) গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গরু চুরির মামলায় আদালত হাবিবুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি নাসির উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!