ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর

মাহাবুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১৪:৩০, ২ সেপ্টেম্বর ২০২৩
দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ সময় পর রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের গ্যালারির সংস্কার কাজ করা হচ্ছে। এতে জাদুঘরের গ্যালারিগুলো আরো দৃষ্টিনন্দন হবে।

বরেন্দ্র গবেষণা জাদুঘর সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত এই জাদুঘরে মোট ১৭ হাজার প্রত্ননিদর্শন রয়েছে। কিন্তু মাত্র এক হাজার ১০০টি নিদর্শন ৪৭টি প্রত্নবস্তু গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। বাকি নিদর্শনগুলো গ্যালারি সংকটের কারণে প্রদর্শন করা যাচ্ছে না। 

আর দীর্ঘদিন পর ৬ লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে করা হচ্ছে বলে জানা গেছে। এতে গ্যালারির সৌন্দর্যবর্ধন আরো বৃদ্ধি পাবে।

Advertisement

মূল্যবান প্রত্নতত্ত্ব নিদর্শন থাকায় এখানে ভিডিও ধারণে নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের। তবে, গত ২৩ আগস্ট কেউ একজন গ্যালারি মেরামতের ধারণকৃত একটি ভিডিও ভাইরাল করে।

ভিডিওতে দেখা যায়, সংস্কার কাজ করার জন্য প্রত্ননিদর্শনগুলো বারান্দার গ্যালারি থেকে নামিয়ে নিচে রাখা হয়েছে। এগুলো মেঝেতে ফেলেই নির্মাণকাজ শুরু করা হয়েছে। দেয়াল চটানোর সময় সব ধুলা প্রত্ননিদর্শনের গায়ে পড়ছিল। বারান্দায় টাইলস লাগানোর কাজ চলছে।

বারান্দার গ্যালারি থেকে কিছু প্রত্ননিদর্শন সিঁড়ির নিচে রেখে দেওয়া হয়েছে। বেশির ভাগ প্রত্ননিদর্শনই ঐ বারান্দায় রাখা হয়েছে। নীল রঙের পলিথিন দিয়ে মুড়িয়ে মেঝেতেই ফেলে রাখা হয়েছে। কোনোটাকে শুইয়ে রাখা হয়েছে। কোনোটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আশপাশে চলছে খোঁড়াখুঁড়ি, টাইলস লাগানো ও দেয়াল পরিষ্কারের কাজ।

জাদুঘরের ডেপুটি চিফ কনজারভেশন অফিসার ইমতিয়াজ আহমেদ জানান, প্রত্ননিদর্শনগুলো সরিয়ে অন্য কোথাও রাখার জায়গা নেই। এছাড়া একেকটি মূর্তির অনেক ওজন। এগুলো সরাতে গেলে যদি এর কোনো একটি কারুকাজ ক্ষতিগ্রস্ত হয়, সেটি আর ফেরত পাওয়া যাবে না। যেগুলো সহজে সরানো যায়, সেগুলো বারান্দা থেকে নিয়ে তারা সিঁড়ির নিচে রেখে দিয়েছেন।

তিনি আরো জানান, সংস্কারকাজ শেষ হলে আবার প্রতিস্থাপন করা হবে। আর এটা নিয়মিত সংস্কার কাজের অংশ। নতুন করে কোন গ্যালারি বৃদ্ধি পাচ্ছে না। এ কাজের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!