দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি দিদারুল ইসলাম চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী ঠাকুর বাড়ির আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ২০১৯ সালে ভোলা কোর্টে পারিবারিক আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী। ঐ মামলায় দুই বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে মহসিন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম রাঢ়ির ছেলে। ২০২০ সালে যৌতুক আইনে তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন স্ত্রী। ঐ মামলায় মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।
.png)
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার সকালে আদালতে পাঠানো হবে।