ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোম্পানীগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ৫ সেপ্টেম্বর ২০২৩
কোম্পানীগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সর্দারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাবিদুল হকের ছেলে ডাকাত সর্দার আবুল কালাম ওরফে টাইগার কালাম (৩৫), সিরাজপুর ইউনিয়ন শাহাজাদপুর গ্রামের আবদুল হকের ছেলে মো. হাছান (২৮) ও চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে দিদার হোসেন (৩০)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত সর্দার কালামের বিরুদ্ধে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজীসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। অপর দু’জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।  

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!