ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিস্তার চরে মিলল যুবকের মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৩
তিস্তার চরে মিলল যুবকের মরদেহ
ঘটনাস্থল

লালমনিরহাটে নিখোঁজের দুইদিন পর তিস্তা নদীর চর থেকে হামিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তিস্তা রেল ব্রিজের পাশের একটি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার রাতে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। মৃত হামিম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা তিস্তা রেল ব্রিজের পাশের চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় উপস্থিত লোকজন মরদেহটি গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের ছেলে বলে শনাক্ত করেন।

Advertisement

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!