ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দীর্ঘ ২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৭ সেপ্টেম্বর ২০২৩
দীর্ঘ ২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানকে দীর্ঘ ২৯ বছর পর ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার হয়েছে।

তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার আবদুর রকিবের নির্দেশে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলামের নেতৃত্বে এসআই বিশ্বজিৎ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে ফরিদপুর ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার আসামি। দীর্ঘ ২৯ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৯৯৪ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানের আপন দুই ভাইয়ের ঝগড়া বিবাদ ঠেকাতে গিয়ে ভাগ্নে ওসমান খামরু মামা আব্দুর মান্নানকে থাপ্পর মারলে মামা ক্ষিপ্ত হয়ে ভাগ্নে ওসমান খামারুকে ধারা অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটা হত্যা মামলা হয়। মামলার হওয়ার পর থেকে আব্দুল মান্নান পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় আদালত তার যাবজ্জীবন সাজা দেন। গ্রেফতারকৃত আসামিকে সকালে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!