[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মানিকছড়িতে পুকুরে ডুবে কাশেম নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাটনাতলীর নামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কাশেম ঐ এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বাটনাতলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আজগর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে শিশু কাশেম খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!