শনিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর, শাহীন আলম ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সুন্দরজাহান মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একজোড়া হ্যান্ডকাফ, দুটি মোটরসাইকেল ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করা হয়েছে। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।