ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই ট্রাকে মিলল কাঁথা মোড়ানো লাশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৩
চোরাই ট্রাকে মিলল কাঁথা মোড়ানো লাশ
ট্রাক থেকে লাশ উদ্ধার করা হয়

রাজশাহীতে চুরি হওয়া নাবিল গ্রুপের একটি ট্রাক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে রাজশাহী নগরীর বিমানবন্দরের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাক তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, শুক্রবার রাতে নাটোর থেকে চুরি হয়েছিল ট্রাকটি।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি এমরান আলী। তিনি জানান, শুক্রবার রাতে মালামালসহ নাটোর থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর বিমানবন্দরের সামনে পাওয়া গেছে। এতে মালামাল না থাকলেও একটি লাশ পাওয়া গেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ট্রাকের সিটের নিচে কাঁথা দিয়ে মোড়ানো ছিল।

Advertisement

ওসি আরো জানান, ট্রাকটি নাবিল গ্রুপের। শুক্রবার রাতে চুরি হয়ে যাওয়ার পর নাবিল গ্রুপের এডমিন অফিসার মাসুদ রানা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি চুরির মামলা করেছেন। শনিবার সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!