ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মুকুলের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
২০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মুকুলের
গ্রেফতারকৃত মুকুল গাজী

র‌্যাবের অভিযানে ২০ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুকুল গাজী গ্রেফতার হয়েছেন। মুকুল গাজী সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের দাউদ গাজীর ছেলে এবং কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রোববার যশোরের শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গা‌লিব জানান, ভুক্তভোগী বাবু দাসের সঙ্গে মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে ২০০০ সালের জুন মাসে বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখেন। হত্যার চারদিন পর বাবু দাসের লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

এ মামলায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো পাঁচ বছর সাজা প্রদান করেন। আসামি মুকুল দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরবর্তীতে র‌্যাব-৬ গোপন তথ্যের ভিত্তিতে উক্ত তার অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় রোববার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল যশোরের শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল গাজীকে গ্রেফতার করে। পরে তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!