শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত কিশোরী ময়ূরী আক্তার ঐ এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল ময়ূরী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুলতলা বাজারের পাশে খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
.png)
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পয়ে মানসিক ভারসাম্যহীন ঐ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।