ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রতিশ্রুতি পেয়ে স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে তরুণী

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২১, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বিয়ের প্রতিশ্রুতি পেয়ে স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াখালী গ্রামের আয়নাল খানের বাড়িতে এ দৃশ্য দেখা গেছে।

পরে রাত ৯টার দিকে ঐ তরুণীকে সমাজসেবা কর্মকর্তা ও নিকটস্থ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বর মাসুম মুন্সীর হেফাজতে রাখা হয়েছে। ঐ তরুণী খুলনার খালিশপুর থানার মুজগুন্নী গ্রামের খালেক ফকিরের মেয়ে।

ঐ তরুণী জানান, প্রায় এক বছর আগে বানিয়াখালী গ্রামের আয়নাল খানের ছেলে সোহেল খানের সঙ্গে মোবাইলে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে আগের স্বামীকে তালাক দিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে সোহেল খানের বাড়িতে গেলে সবাই তাকে না চেনার ভান করেন।

Advertisement

সোহেল খানের বাবা বলেন, ‘সোহেল অনেক দিন ধরে ঢাকায় রয়েছেন। এই মেয়েকে আমরা চিনি না। কোনো দায়-দায়িত্বও নেব না’। এদিকে, মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মোরেলগঞ্জের ইউএনও এসএম তারেক সুলতান বলেন, রাত ৯টার দিকে মেয়েটিকে স্থানীয় ওয়ার্ড মেম্বরের হেফাজতে দেওয়া হয়েছে। শনিবার তার অভিভাবকদের ডেকে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!