[ দেশজুড়ে ]
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুন বাগান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুর রহমান সুজন নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আবদুর রহমান সুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!