ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে মরল কিশোর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে মরল কিশোর
ব্রহ্মপুত্র নদ -ফাইল ছবি

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক শাহরিয়ার দ্বীপ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

মৃত দ্বীপ গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সাইফুর রহমান সবুরের ছেলে।

স্থানীয়রা জানায়, দ্বীপ তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বন্ধুদের অজান্তে পানিতে ডুবে যায়। পরে টের পেয়ে তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ফুলছড়ি থানার ওসি মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে দ্বীপ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোর নদী
লিংক সফলভাবে কপি হয়েছে!