ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নেশার টাকা নিয়ে কথা কাটাকাটি

স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল গৃহবধূর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩
স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল গৃহবধূর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ কোহিনুর বেগম নামে গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাতে নেশার টাকা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ঐ গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ৮ সেপ্টেম্বর সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধারের পর রামেক হাসপাতালে ভর্তি করে।

মৃত কোহিনুর বেগম পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদের স্ত্রী। 

Advertisement

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, আমজাদ হোসেন নেশাগ্রস্ত হওয়ায় তার স্ত্রী সন্তানদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতেন না। কহিনুর অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের খরচ চালাতেন। আমজাদ নিজে যা আয় করেন তা তার নেশা করতেই চলে যেত। পাশাপাশি স্ত্রীর কাছ থেকেও টাকা চাইতেন। এ নিয়ে গত ৭ সেপ্টেম্বর রাতে কহিনুরের গায়ে আগুন ধরিয়ে দেন আমজাদ। এরপর থেকে আমজাদ পলাতক রয়েছেন।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, অগ্নিদগ্ধ কহিনুর বেগমকে গত ৮ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা গেছেন তিনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!