রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে ঘাগড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোনার বারসহ তাকে আটক করে। পরে দুপুরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জুয়েলের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মধুপাড়া গ্রামে।
বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান হাকিম জানান, ঘাগড়া বিওপির নায়েক সুবেদার ননীগোপালের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ১৯টি সোনার বার, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ প্রায় ২৫ হাজার টাকাসহ জুয়েলকে আটক করা হয়। সোনার বারের ওজন ১৯.৩০৩ কেজি এবং আনুমানিক মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। আটক জুয়েলকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া কলেন, বিজিবির আটককৃত চোরাকারবারী ও উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।