[ দেশজুড়ে ]
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মৃত সাহ্বাজ মন্ডলের ছেলে।
মৃতের ভাই হারিজ মন্ডল জানান, দুপুরে সুলতানা মন্ডল তার নিজ ঘরে বিদ্যুৎ সংযোগ লাইনে তার জোড়া দিতে ধরেন। এ সময় তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঐ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দিল আফরোজ নিসা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুলতান মন্ডল মারা গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!