ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অনিয়ম করায় জরিমানা-সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অনিয়ম করায় জরিমানা-সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় এবং বিভিন্ন অনিয়মের জন্য দুইটি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে সিলগালা করা হয়েছে একটি হাসপাতাল।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা ও পাইকপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। এ সময় পাইকপাড়া মিজান টাওয়ারে অবস্থিত হোপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে এক লাখ এবং মেড্ডার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী ডেঙ্গুরোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগী বৃদ্ধি পাওয়ায় কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করছে- এমন অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় এবং মানহীন ল্যাবরেটরি থাকার অভিযোগে জেলা শহরের মেড্ডা এলাকার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। পাশাপাশি পাইকপাড়া এলাকার হোপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ আদায় ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!