ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যাস সাশ্রয়ে ১ লাখ প্রিপেইড মিটার বসছে চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩
গ্যাস সাশ্রয়ে ১ লাখ প্রিপেইড মিটার বসছে চট্টগ্রামে
ফাইল ফটো

প্রাকৃতিক সম্পদ গ্যাসের অপচয় রোধে চট্টগ্রামে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। মঙ্গলবার জাপানি প্রতিষ্ঠান টয়োকিকি কোম্পানি লিমিটেডের সঙ্গে এ বিষয়ে চুক্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক প্রকৌশলী নাহিদ আলম জানান, ২০২৫ সালের জুনের মধ্যে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় স্থাপন করা হবে এসব মিটার। এক্ষেত্রে গ্যাসের রাইজার থেকে রান্নাঘর পর্যন্ত লাইন ঠিক থাকলে কোনো খরচ বহন করতে হবে না গ্রাহককে। প্রতিমাসে গ্যাসের বিলের সঙ্গে মিটার চার্জ হিসেবে গুনতে হবে একশ’ টাকা। এর বাইরে ডিমান্ড চার্জ কিংবা ভ্যাট বাবদ কোনো অর্থ গুনতে হবে না। ঘরে বসেই রিচার্জ করা যাবে এসব মিটার।

২৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। যার পুরো অর্থায়ন করছে কেজিডিসিএল। এটি বাস্তবায়িত হলে লিকেজ ও অপচয় কমে তিন ভাগের এক ভাগ গ্যাস সাশ্রয় হবে বলে বলছেন সংশ্লিষ্টরা।

Advertisement

এর আগে, ২০১৭ সালে প্রিপেইড মিটার স্থাপন শুরু হয় চট্টগ্রামে। তখন একটি প্রকল্পের আওতায় ২০১৯ সাল পর্যন্ত ৬০ হাজার মিটার লাগানো হয়। পরবর্তীতে আরো দুই হাজার প্রিপেইড মিটার লাগানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!