ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে নাশকতা মামলায় যুবদলের ২ নেতা কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৩
জামালপুরে নাশকতা মামলায় যুবদলের ২ নেতা কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া ও পৌর সদস্য সচিব জিয়াউল হক জিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

জানা গেছে, নাশকতা মামলায় গত ৮ আগস্ট উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া ও জামালপুর পৌর শাখার সদস্য সচিব জিয়াউল হক জিয়া।

Advertisement

মঙ্গলবার দুপুরে আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!